বিশ্বনাথ প্রতিনিধি : হাইকোর্ট সুপ্রিমকোর্টের রায়কে সম্মান জানিয়ে মাদ্রাসার অধ্যক্ষ পদে মাও: হোসাইনকে বহাল রেখে চলমান বিরোধ নিষ্পত্তির খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন যাবত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইন ও মাদ্রাসার অন্য একটি অংশের শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ পদ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব চলছিল।
জানা গেছে, গত ২০ মার্চ মাদরাসার অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে চার মাসের বাধ্যতামূলক ছুটি দেখিয়ে কারণ দর্শানোর নোটিশ দেন এডহক কমিটির আহবায়ক নিজামুল ইসলাম। নোটিশের জবাব না দেয়ায় গত ২৬ মার্চ অধ্যক্ষকে মাদরাসায় আটকিয়ে সরকারি কাজে বাঁধা প্রদান করে মাদরাসা তালাবদ্ধ দেয়া হয়। এক পর্যায়ে জেলা উপজেলা প্রশাসন আরেকটি পত্রের মাধ্যমে অধ্যক্ষ আবু তাহিরকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে মখলিছুর রহমানকে অধ্যক্ষের দায়িত্বের নির্দেশ দেয়া হয়।
এ পত্রদুটি চ্যালেঞ্জ করে অধ্যক্ষ আবু তাহির মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন ১২৬/২০২৩ দায়ের করলে মহামান্য হাইকোর্ট প্রথমে পত্রদু’টি ৬ মাসের স্থগিতাদেশ দেন এবং পরবর্তীতে শুনানী শেষে অধ্যক্ষের অব্যাহতির আদেশ বাতিল ঘোষনা দেন। এই আদেশের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মখলিছুর রহমান হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করে আরেকটি মামলা ২৮/২০২৩ দায়ের করলে মহামান্য সুপ্রীমকোর্ট মখলিছুর রহমানের আবেদন বাতিল করে হাইকোর্টে আদেশ বহাল রাখেন। গত ২৮ আগষ্ট মাদরাসা অধিদপ্তর হাইকোর্টের নির্দেশনামতে অধ্যক্ষকে দায়িত্ব পালনে পত্র দেয়া হলে মোহাম্মদ হোসাইন মাদ্রাসা গেলে তাঁকে জামাত শিবিরের উগ্রপন্থিরা মাদরাসায় ডুকতে দেননি বলে অভিযোগ তুলেন।
পরে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ ১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে সাবেক ও বর্তমান ছাত্র এলাকার মুরব্বিয়ান মিলে উভয়পক্ষকে নিয়ে মাদ্রাসায় বৈঠকে মিলিত হন।
এলাকার মুরব্বি তফজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে বর্তমান অধ্যক্ষ মখলিছুর রহমান এর পক্ষে মাওলানা মখলিছুর রহমান, নূর উদ্দিন, এডহক কমিটির সভাপতি নিজামুল ইসলাম ও মাদ্রাসার বাংলা প্রভাষক আলতাবুর রহমান ও ভুক্তভোগী প্রিন্সিপাল মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন এর পক্ষে মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, এলাকার মুরব্বি মিজাজুল হোসেন, আবুল হোসেন ও এডভোকেট মাসুদ আহমেদ মিলে আলাপ আলোচনা করে উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজ পত্র দেখে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইনকে ফের মাদ্রাসার অধ্যক্ষ পদে দায়িত্ব দেন।
এসময় খাজাঞ্চি পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুবনেতা মুহিবুর রহমান সুইট সহ মাদ্রাসার শিক্ষক ছাত্র ও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
