রোববার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরীর কালিঘাটের জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃত জেসমিন বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। জাহাঙ্গির মিয়ার কলোনিতে ভাড়া থাকেন।
অভিযুক্ত যুবকের নাম তারুল মিয়া (৩৫)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের অধিবাসী ও জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।
ঘটনার পরপরই সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য তারুলকে আটক করতে সক্ষম হয়েছেন।
খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাদকাসক্ত তারুল রিকশা চালাতেন। বর্তমানে বেকার। তিনিও জাহাঙ্গির মিয়ার কলোনির ভাড়াটিয়া। জেসমিনকে প্রায়ই উত্যক্ত করতেন তারুল।
রোববার রাতেও তিনি তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জেসমিন আবারও তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাত ২টার দিকে তারুল তাকে ছুরিকাঘাত করেন।
এতে ঘটনাস্থলেই জেসমিন মৃত্যুবরণ করেন।
