ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলিশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, রবিবার রাত সাড়ে আট টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।
দূর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করেন।
ঘটনাস্থলে থাকা ওসমানীনগর থানার উপপরিদর্শক সবিনয় বৈদ্য দূর্ঘটনায় মা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
