শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজু সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
রবিবার দুপুরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে চাঁন বাদশা মিয়ার ছেলে রাজুকে গ্রেপ্তার করে র্যাব-৯। সে একজন পেশাদার মাদক কারবারি। সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেপ্তারের পর মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ছিল। এ সময় পুলিশ আদালতে নিয়ে যাওয়ার পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। শনিবার বিকালে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
