জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিবারের পাশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের একই পরিবারের দুই ভাই ছালিক ও কামিলের বাড়িতে যান। এসময়ে নিহতের চাচা সাবেক মেম্বার ফয়জুল হাসান ঘটনার বর্ণনা দিয়ে দুর্ঘটনায় জড়িত গাড়ি চিহ্ন করে দোষীদের শাস্তির দাবি জানান।
এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকসন্তপ্ত এসব পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা আব্দুল হালিম।
এর আগে মন্ত্রী দরবস্ত বাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ব্যবসায়ী শামস উদ্দিনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং ছেলে মেয়ের খোঁজ খবর নেন।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল আহমেদ, বাদশা মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, ইউপি সদস্য মছদ্দর আলী, আওয়ামী লীগ নেতা রহমান আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামরান হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, তোতা মিয়া, মনসুর আহমেদ, কামরান আহমেদ, সায়েম আহমেদ।
উল্লেখ্য, গত ১১ আগস্ট সিলেট তামাবিল মহাসড়ক চিকনাগুল হযরত শাহজালাল কলেজ গেইট সম্মুখ পিক-আপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই ছালিক হোসেন (২৫) এর মৃত্যু হয়। এর পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার চাচাতো ভাই ছালিক (১৮) ওসমানী হাসপাতাল আইসিইউতে মৃত্যুবরণ করে।
