কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি( এস-১২০৬৮) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে সিলেট জেলা শাখা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রিপন আহমদকে সভাপতি ও মো: আপ্তাব আলীকে সাধারণ সম্পাদক করে
৬১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করে সিলেট জেলা কমিটি।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শনিবার অত্র সমিতির শিক্ষা সফরে মুক্তানগর রিসোর্ট শেরপুরে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ছবিল মিয়া, আব্দুর রউফ, ফাতিমা বেগম, রাহেলা আক্তার, সেলন আক্তার, আরিফা সুলতানা, জুবাইদা সুলতানা রিতা, পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় লাল মোহন্ত, কুলসুমা বেগম, বীথি টিকাদার, মাহবুবা জামাল শিলা, পাপিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক নিপা বেগম, সালমা আক্তার মিতা, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক সুহেল আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আলী, সহ-অর্থ সম্পাদক শাহনাজ আক্তার, দপ্তর সম্পাদক তারেক হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সহ-মহিলা বিষয়ক নাসরিন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আয়শা বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক দিবা বেগম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালমা বেগম, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহান আক্তার তাহেরা, পাঠাগার সম্পাদক হোসনারা বেগম, সহ-পাঠাগার সম্পাদক রাবেয়া খানম, ক্রীড়া সম্পাদক সকিনা বেগম, সহ-ক্রীড়া সম্পাদক ফারহানা ইয়াসমিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আজিমা বেগম, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক সাবিনা বেগম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তাছলিমা বেগম, আইন বিষয়ক সম্পাদক মাসুমা বেগম, সহ-আইন বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কার্যকরী সদস্য- মোঃ মাহবুবুর রহমান, মোঃ নিজাম উদ্দিন, রুমি বেগম, জাহানারা বেগম, তাপসী ঘোষ, কুলছুমা বেগম বিউটি, আঙ্গুরা বেগম, স্বপ্না রানী শর্মা, মাছুমা বেগম, রাহিমা বেগম, সোনারা বেগম, হাফছা বেগম, সাজনা বেগম, রাবেয়া সুলতানা লাভলী, আল্পনা বেগম, হেপি বেগম।
