জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের তত্ত্বাবধানে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী সহ উপজেলা প্রশাসন জৈন্তাপুর উপজেলা সদরের যানজট নিরসনে বাস-স্টেশন থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্মুখ হয়ে হাসপাতাল পর্যন্ত সড়ক প্রস্থতকরণ কাজ বাস্তবায়ন করছেন।
বাস-স্টেশন ও পূর্ব বাজারের সকল ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাস্তা সংস্কার ও প্রস্ততকরণ কাজ এগিয়ে চলছে।
সংস্কার কাজের অংশ হিসাবে হাসপাতালের ইমার্জেন্সী রুমের সম্মুখ ভাগে রোগীদের বহনকারী যানবাহন চলাচল সহজ করতে জায়গা প্রস্থতকরণ কাজ শুরু করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ সরজমিন কাজ পরিদর্শন করেন ।
তিনি রাস্তা সংস্কার ও প্রস্থতকরণ কাজে প্রশাসন-কে সহযোগিতা করতে উপজেলা সদরের সকল ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিগন সহ সবার সহায়তা কামনা করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যােগে স্থাপনা সরিয়ে নেওয়ার তিনি তাদের-কে ধন্যবাদ জানান।
