শুক্রবার দুপুর পৌর এলাকার কদমতলী জামে মসজিদ সংলগ্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদ ও মডেল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খলিফায়ে বায়মপুরী শায়খ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস, লক্ষীপুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, ঢাকা।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুর রহমান, প্রতিষ্ঠাতা সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহমদ, প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক আফসর আলী, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ, ওলিউর রহমান তামিম প্রমুখ।
