নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে (তিনদিন ব্যাপি) বইমেলার উদ্বোধন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোমান হোসেনে ও সাংবাদিক এম স এস লিমন ও শাহীনূর রহমান যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, প্রধান শিক্ষক বদরুল আলম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আশাহীদ আলী আশা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু, অভিভাবক সদস্য নূর আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা নিলুফা ইয়াসিন, দীঘলবাক ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোঃ আলী হোসেন, মেম্বার মতছির হোসেন, সার্বিক সহযোগিতায় শিক্ষক ব্ন্দ- সুমন দাশ, মাহবুব আলম, রাজিব দাশ, হীরা সরকার, এমদাদুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্বজিৎ দাশ নারায়ণ,ডাক্তার চন্দন রায় হারু কবি গোলাম কিবরিয়া আনহার, যুবলীগ নেতা সাজ্জাদ রহমান, গোলবার বেগম প্রমুখ।
