রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চন্ডিপুল ও হাসপাতালের সামনে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে উভয়পক্ষ ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ৯টা) পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস।
