জৈন্তাপুর প্রতিনিধি : দুবাইয়ে ঘুমন্ত অবস্থায় নিহত জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের পশ্চিম গর্দ্দনা গ্রামের জসিম উদ্দিনের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ৫টায় তার পরিবারের সদস্যদের কাছে টাকা হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে সংগ্রহকৃত সর্বমোট ৬০ হাজার ৫০০টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর আলম, সমাজসেবী জামাল আহমদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য: জৈন্তাপুর উপজেলা পশ্চিম গর্দ্দনা গ্রামের মৃত্যু মৌলা মিরায় ৩য় ছেলে জসিম উদ্দিন গত (২১ জানুয়ারি) দুবাইয়ের আবুদাবি মুছাফফা শহরস্থ একটি বাসায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। পরবর্তীতে তাঁর মৃতদেহ দেশে এনে দাফন সম্পন্ন করা হয়।
