বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে বিষয়টি তিনি নিজে নিশ্চিত করে বলেন- আমি এখন একটি পরিবহন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্বশীল। তাই ছাত্রদলের অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি না। আর তাছাড়া আমার ছাত্রজীবনও শেষ। তাই ছাত্রদলে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান- বুধবার দুপুরে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাঁর পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। তবে আগামীতে জেলা বিএনপি বা যুবদল-শ্রমিক দলে যোগ দিতে পারেন বলে জানান তিনি।
এর আগে আলী আকবর রাজন দুই মাস কারাভোগ করে গত ১২ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন। ওই দিন দুপুরে আদালত তাকে জামিন দেন।
তারও আগে গত বছরের ৮ ডিসেম্বর আলী আকবর রাজনকে মহানগরের সুরমা মার্কেট এলাকা থেকে কোতোয়ালি থানাপুলিশ গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো বলে গ্রেফতাকালে জানিয়েছিলো পুলিশ।
সূত্র : সিলেটভিউ
