জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় পর্যাপ্ত পরিমান খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। জৈন্তাপুরে পতিত জমিতে কৃষি কাজ বাড়াতে কৃষকদের আরও এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সরিষা ও মৌসুমী সবজি বীজ বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষকরা হচ্ছে আমাদের দেশের প্রাণশক্তি। সরকার প্রান্তিক ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের উন্নয়ন ও কল্যাণে খাদ্য উৎপাদনে সার-বীজ, সরিষা ও মৌসুমী সবজি বীজ বিনামূল্যে বিতরণ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম।
চলিত অর্থ বছরে উপজেলার ২ হাজার ৩০ জন কৃষকদের মাঝে গম, ভুট্রা বীজ, ১হাজার ৮শত ৫০ জন কৃষককে সরিষা বীজ এবং ৭শত কৃষককে মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।
