জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল বাজারে ক্রিকেট খেলার মাঠের তুচ্ছ ঘটনার জের ধরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মাসুম আহমদ নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ছাতারখাই গ্রামের আব্দুল খালিক (রাজা খালিকের) ছেলে। তিনি নিজের মালিকানাধীন একটি সিএনজি গাড়ি চালাতেন।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে নিহত সিএনজি চালক মাসুম আহমদের সাথে ক্রিকেট খেলা নিয়ে দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের একটি খেলার মাঠে একই গ্রামের সাবেক ইউপি সদস্য তফজ্জুল হোসেনের আত্মীয়-স্বজনসহ স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির তুচ্ছ ঘটনা ঘটে। মাঠের সামান্য এই ঘটনার বিষয়টি সিনিয়রা সেখানে নিষ্পত্তি করে দেন।
ঘটনার পরদিন আজ শনিবার মাসুম আহমদ স্থানীয় চতুল বাজার সিএনজি গাড়ি নিয়ে যান। এসময় প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য তফজ্জুল হোসেনের নেতৃত্বে তার পুত্র কামরুল, রাসেল সহ আত্মীয় স্বজন অন্তত ১০/১২ জন লোক তার উপর অর্তকিত ভাবে হামলা করেন এবং তাকে চুরিকাঘাত করলে রক্তাত্ত অবস্থায় মাসুম মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ হামলার ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
