জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে স্বপ্নতরী সমাজ কল্যাণ যুব সংঘ'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে কেটকার মাধ্যম সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর ইউনিয়ন হলরুমে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ ইলিয়াস, সহ সভাপতি আহমদ সাদিক জমির, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ইলাল উদ্দিন, সিনিয়র সদস্য নোমান, জামাল আহমদ, এমদাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নতরী সমাজ কল্যাণ যুব সংঘ'র ১নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি কিবরিয়া আহমদ, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম, নাজিম, ২নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাজু, দেলোয়ার, জসিম, ৩নং ওয়ার্ডের সভাপতি সুহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক মুন্না, জে আর, ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিন, তামবির, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ৬নং ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আদনান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ৭ নং ওয়ার্ডের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহদী হাসান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম প্রমূখ।

