গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার আল-মানার ছাত্র সংসদের আয়োজনে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২ নভেম্বর) জামেয়ার হলরুমে অনুষ্ঠিত হয়।
আল-মানার ছাত্র সংসদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দূর্লভপুরীর সভাপতিত্বে ও হাফিজ লোকমান আহমদ নাইম, জামেয়ার ফাজিল মাওলানা লুৎফুল করিম রাজ্জাক, হাফিজ আব্দুর রহিম সর্দারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের সহকারী মহাসচিব ও তানযীমুল মাদারিস সিলেট বিভাগের মহাসচিব, জামেয়ার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক বহরগ্রামী।
অনুষ্ঠানের শুরুতে হাফিজ ঈসা আহমদের (হিফজ) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন আল মানারের সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীদের আল-মানার কার্যালয়ে স্বাগত জানিয়ে বিশেষ সম্মাননা কার্ড দিয়ে অভ্যার্থনা জানান প্রচার সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, অর্থ সম্পাদক হাফিজ নাসিম আহমদ ও সহ-প্রচার সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহিম।
