জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সভাপতি অসুস্থ মাসুক আহমদকে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টায় সিলেট শহরতলীর বটেশ্বরস্থ ভাড়া বাসায় যান জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলের সদস্যরা মাসুক আহমদ ও তার পরিবারের সাথে কথা বলে শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন, 'আমরা প্রবাসীরা গ্রুপের পক্ষ থেকে মাসুক আহমদের চিকিৎসার জন্য সর্বমোট ৪ লক্ষ টাকা প্রদান করেছি। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে সর্বদা। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে । আমাদের যে কোন প্রবাসী ভাই-বন্ধু বিপদের সম্মুখীন হলে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ তাদের পাশে থাকবে। এটা মাসুক আহমদের প্রতি কোন দয়া বা দান নয়, এটা তার অধিকার। আমরা প্রবাসী হিসেবে দায়িত্ব পালন করছি মাত্র।'
এসময় উপস্থিত ছিলেন গ্রুপের গ্রুপ উপনেতা সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু, কার্যকারী উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মুজাম্মিল হেলালি, আজীবন দাতা সদস্য আবুল কালাম সিকদার, জামাল আহমদ।
উল্লেখ্য, গত (২০ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোক করে কাতারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাসুক আহমদ। অসুস্থতা পরবর্তী তাকে দেশে নিয়ে আশা ও চিকিৎসার দায়িত্ব নেয় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ। তিনি গত বৃহস্পতিবার দেশে এসেছেন।
