জৈন্তাপুর প্রতিনিধি : সংগঠনকে সুসংগঠিত ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলা যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে উপজেলার ওয়ার্ড সম্মেলন শুরু করেছে জৈন্তাপুর উপজেলা যুবলীগ।
তার ধারাবাহিকতায় উপজেলার অধীনস্থ ৬ নং চিকনাগুল ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন ও প্রস্তাবে সভাপতি পদে মো. হাছান ও সাধারণ সম্পাদক পদে রিপন দাশ নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১নভেম্বর) রাত ৮ টায় ইউনিয়নের পানিছড়াস্থ মকবুল আলীর দোকান সন্মুখে ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন, বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ ডালিম, যুবলীগের সাবেক সভাপতি ইউসুফ আহমদ সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ, যুবলীগ নেতা, আব্দুল মুমি, নাজমুল ইসলাম, টিপু সওদাগর, জাকারিয়া, আশিক উদ্দিন প্রমূখ।
