গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় গোলাপগঞ্জ পৌর শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি এক পথসভায় মিলিত হয় ।
গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমেদ আবেদের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আহমদ, সদস্য সচিব তাজ আহমদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ জামিল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আহমদ, শিপু আহমদ, সদস্য জাবেদ আহমদ, কয়েছ আহমদ, আরিফ আহমদ জিলু, আলী আহমদ, সুলেমান আহমদ, আমান তালুকদার, শাকিল আহমদ লিমন, হানিফ আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছাঈদুল মুরছালিন, আবুল আহমদ, ছামাদ আহমদ, বেলাল আহমদ, ছালে আহমদ প্রমুখ।
