সোমবার (১৪ আগস্ট) পার্লামেন্ট ভবনের কাছেই পবিত্র গ্রন্থে আগুন ধরায় ওই দুই ব্যক্তি। পোড়ানোর আগেও ছুঁড়ে মেরে ও পাতা ছিঁড়েও অবমাননা করা হয়। একই সময় কাছাকাছি প্রতিবাদ কর্মসূচি পালন করে একটি দল। কোরআন পোড়ানোর নিন্দা জানান তারা। প্ল্যাকার্ড হাতে বিদ্বেষ দূর করার আহ্বান জানান।
তবে মাইক নিয়ে প্রতিবাদকারীদর তিরস্কার করে কোরআন অবমাননাকারী দু’জন। বাকবিতণ্ডাও হয় দু’পক্ষের মধ্যে। কোরআন পোড়ানো কর্মসূচি পালনের জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ দেয়া ছিল। এরপর তাদের সরিয়ে দেয় পুলিশ।
গত কয়েক বছরে বেশ কয়েকবার কোরআন পোড়ানোর ঘটনা হয়েছে সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কে। সুইডেনের বাকস্বাধীনতা আইনের আওতায় মেলে এই কর্মসূচি পালনের অনুমোদন।
